লগইন
আলমডাঙ্গায় ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:‌জেলা চোরচ‌ক্রের দুই সদস্য গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:‌জেলা চোরচ‌ক্রের দুই সদস্য গ্রেফতার

এক মোটরসাইকেল উদ্ধার অভিযানে নেমে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ সফল অভিযান পরিচালনাকালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই চোর সদস্যকে আটক করা হয়েছে। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া গ্রামে ও হরিনাকুন্ড থানার তৈলটুপি ।


এদিকে, এ সফল অভিযানে প্রশংসায় ভাসছেন আলমডাঙ্গা থানাপুলিশ। বিশেষ করে ভূক্তভোগীসহ আলমডাঙ্গার অনেককেই থানাপুলিশের অভিযানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়।


জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে হারদী বাজার থেকে সুজুকি জিকসার মনোটন নামের একটি মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক ইমতিয়াজ মিজান নিপ্পন থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই পুলিশ মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে। চুরি যাওয়া একটি মোটরসাইকেল খুঁজতে গিয়ে পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সন্ধান পায়। পুলিশ অবিশ্বাস্য গতিতে পরপর ৬ টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।


পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে জামজামি বাজারে যাত্রী ছাউনির সামনে থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুজন সদস্যকে আটকাতে সক্ষম হয় তারা। আন্তঃজেলা চোরচক্রের সদস্য দুজন হলো কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা(২০) ও ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ড থানার তৈলটুপি গ্রামের তাইজাল আলীর ছেলে রতন(২০)। এসময় তাদের সঙ্গে থাকা একটি টিভিএস ও একটি ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপরই একটির পর একটি মোটরসাইকেলের সন্ধান পেতে থাকে পুলিশ। আটক চোরচক্রের সদস্যদের তথ্য অনুযায়ী ওই রাতেই ঝাউদিয়া বাজারের ব্রিজ সংলগ্ন সুজনের চায়ের দোকানের সামনে থেকে একটি টিভিএস মেট্রোপ্লাস ও দুটি ডিসকভারি নামের তিনটি মোটরসাইকেলের সন্ধান মেলে। এরপর একই রাতের ভোরের দিকে কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকা থেকে কাঙ্খিত সুজুকি জিকসার মনোটন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকষদলের বিরামহীন চেষ্টার ফলে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন, এসআই আমিনুল হক ও এএসআই হামিদুল ইসলাম।


আলমডাঙ্গা বণিক সমিতির সেক্রেটারি কামাল হোসেন বলেন, আলমডাঙ্গা উপজেলা শুধু আয়তনেই বড় নয়, এ উপজেলার সীমান্তে ৪ টি উপজেলার অভিন্ন সীমানা রয়েছে। ফলে দুষ্কৃতকারীদের দমন করা বেশ কষ্টসাধ্য। আলমডাঙ্গাসহ এখানে ক্রাইম করে মিরপুর উপজেলা, গাংনী উপজেলা, কুষ্টিয়ার ইবি থানা ও ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার অপরাধীরা। আলমডাঙ্গা থানা পুলিশের এই সফল ও সাহসী অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানানো দরকার।


থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আলমডাঙ্গা থানার পুলিশ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। থানায় আমার পাঁচ মাসের দায়িত্বকালে এই ৬টিসহ মোট ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানার পুলিশ। পাশাপাশি মাদক নিয়ন্ত্রনেও পুলিশ সদস্যরা বিরামহীন কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, একজনের ব্যবহৃত মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যাবে এটা কিছুতেই মেনে নেয়া যায় না। যে মাদক সমাজকে কলুষিত করছে, আমরা সেই মাদকের ব্যাপারে জিরোটলারেন্স। আমাদের পুলিশ সব ধরনের আন্তঃজেলা চোরচক্র ও মাদকের শিকড় উপড়ে ফেলতে কাজ করছে। এজন্য সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৩৪ মিনিট আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

১ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

২ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৩ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৩ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৭ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৭ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৯ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।