লগইন
আলমডাঙ্গায় শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যার অভিযোগ : স্বামী পালাতক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৪১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যার অভিযোগ : স্বামী পালাতক

 সাম্প্রতিকী ডেক্স:  আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের ৩ সন্তানের জননী  গৃহবধূ রুপালি খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে উঠেছে। রুপালির মৃত্যুর খবর জানাজানির পর থেকে তার স্বামী আশাদুল পালাতক রয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার পুলিশ  ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানাগেছে, উপজেলার প্রাগপুর গ্রামের রুপচাদ মন্ডলের ছেলে আশাদুল মন্ডল প্রায় ১৬ বছর আগে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার মালিহদ গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুপালি খাতুনকে বিয়ে করে। বিয়ের পর তাদের সংসারে পর পর তিনটি সন্তান জন্ম গ্রহণ করেন।

১৩ আগস্ট বৃহস্পতিবার ভোর সকালে আশাদুলের বাড়ির প্রতিবেশীরা রুপালি খাতুনের লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে। এরপর রুপালির মৃত্যুর সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে আশাদুল পালিয়ে যায়। রুপালি খাতুনের গলায় একটি দাগ আছে। তবে তাকে কিভাবে মেরেছে তা কেউ বলতে পারছে না।

 এলাকাবাসির মতে: ১২ আগস্ট রাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হতে পারে। যার কারণে আশাদুল তার স্ত্রী রুপালিকে গলা টিপে হত্যা করেছে। রুপালির লাশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি তদন্ত মাসুদুর রহমান বলেন, প্রাগপুর গ্রামের লোকজন বৃহস্পতিবার পুলিশকে সংবাদ দেয় রুপালি খাতুন নামের এক গৃহবধূর লাশ ঘরে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গৃহবধূর গলায় দাগ রয়েছে। গৃহবধূর মা-বাবা ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পালাতক রয়েছে। তিনি আরও বলেন ময়না তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে হত্যা না আত্নহত্যা। নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

২ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৫ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৬ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৭ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৯ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৯ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৪ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।