লগইন
আলমডাঙ্গায় নুর মোহাম্মদ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাবে মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ আগস্ট, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নুর মোহাম্মদ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাবে মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


“মাদক ছাড়ি, খেলা ধরি” এই স্লোগন‌কে সামনে রেখে আলমডাঙ্গা নুর মোহাম্মদ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাবের আয়োজনে মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ১৬ দলের এ মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা ১৮ আগস্ট শুক্রবার নওদাবন্ডবিল গোবিন্দপুর জোহা মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে এশিয়া একাদশ ২-০ গোলে বর্ণমালা একাদশকে হারিয়ে জয়লাভ করে।

মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতিক প্রত্যাশি কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ সামসুল আবেদীন খোকন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। সোনার বাংলা গড়তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট হতে চলেছে। দেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ চিরতরে নির্মূল করে মানুষকে সুখে শান্তিতে রাখতে হবে, এজন্য সবাই এগিয়ে আসতে হবে। এছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করেছে।

এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে নিয়ে আনতে হবে। সে জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।


আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মারুফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধার নূর মোহাম্মদের ছেলে আসিফ আল নুর তামিম, বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান লিটন আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম।

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাওনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির যুগ্মসাধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল, আওয়ামীলীগ খাইরুল বাশার বাবুল, হারদী ইউপি সদস্য শেখ শাহানুর রুবেল, যুবলীগ নেতা এম.এস বাশার রিভেন, কাজী চন্দন, ছাত্রলীগ নেতা নিপ্পন, সাহারিয়ার তপু, সজিব, মাইন,এসকে শাকিল, মিয়াদ, ফারদিন, বর্ণমালা একাদশের তারিফ, এশিয়া একাদশের রায়হান, নুর মোহাম্মদ স্মৃতি স্পোটিং ক্লাবের আয়োজক সাব্বিরুজ্জামান, আশিক, রিদান, শিশির প্রমুখ। উদ্বোধনী টুর্নামেন্ট পরিচালনা করে সাবেক ফুটবল খেলোয়ার জামাল হোসেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৪০ মিনিট আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

১ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

২ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৩ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৩ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৭ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৭ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৯ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।