লগইন
২০ হাজার প্রতিযোগী নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ১৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ

২০ হাজার প্রতিযোগী নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দেশের সর্ববৃহৎ দশম ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ডফিনাল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ৫০টি জেলার ২০ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন।

বৃহস্পতিবার রাজধানীর সাইনবোর্ডে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে দশম ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’র এ গ্র্যান্ডফিনাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ নাজুমল হাসান।পুরস্কার পেয়েছেন নগদ এক লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাফেজ এমদাদুল্লাহ।পুরস্কার পেয়েছেন স্বর্ণের কোরআন শরিফ। তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ জাহিদ হোসেন। তিনি পুরস্কার পেয়েছেন একটি কম্পিউটার

গ্র্যান্ডফিনালে প্রধান অতিথি হিসেবে ছিলেন দারুল উলুম দেওবন্দের সাবেক নাজেমে তালিমাত আল্লামা আফজাল কাঈমূরী। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন ইরানের বিখ্যাত কারী শাইখ সাঈদ তুসি, মিসরের বিখ্যাত কারী শায়খ মাহমুদ তুখি। প্রধান বিচারক ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক।

অনুষ্ঠানের সভাপতি শায়খ নেছার আহমাদ আন নাছিরী এই আয়োজন প্রসঙ্গে বলেন, বাংলাদেশি হাফেজে কোরআনরা সারা বিশ্বেই কোরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে আসছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের। তবে সরকারিভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। আমরা তাদের যথাযথ মূল্যায়নের জন্য সরকারের প্রতি আহ্বান করছি। তাছাড়া শিশু হাফেজে কোরআনদের মূল্যায়নের জন্যই আমরা আয়োজন করেছি ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা।

তিনি জানান, দেশের ৫০টি জেলা থেকে ২০ হাজারেরও বেশি প্রতিযোগী থেকে বাছাই করে ২০০ জনকে নিয়ে শুরু হয় এই গ্র্যান্ডফিনাল। এর মধ্য থেকে বেছে নেয়া হয় ৩৩ জনকে। সবশেষে চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয় বিজয়ী প্রথম তিনজনকে।

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে ছিল নগদ এক লাখ টাকা। যার ৫০ হাজার টাকা দেয়া হয় প্রথম স্থান অধিকার করা ছাত্রকে। আর বাকি ৫০ হাজার দেয়া হয় সেই ছাত্রের উস্তাদকে, যিনি মেহনত করে যোগ্য হিসেবে গড়ে তুলেছেন প্রিয় ছাত্রকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।