লগইন
সরকারি নির্দেশনা অমান্য করে হাটবোয়ালিয়ার মেরিট মডেল স্কুল ক্লাস অব্যাহতঃ অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সরকারি নির্দেশনা অমান্য করে হাটবোয়ালিয়ার মেরিট মডেল স্কুল ক্লাস অব্যাহতঃ অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার মেরিট মডেল স্কুল ক্লাস চালু রাখায় অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সচেতন অভিভাবকেরা ক্ষুদ্ধ।


জানা যায়, হাটবোয়ালিয়া বাজারের সোনালী ব্যাংকের দক্ষিণে অবস্থিত একটি বিল্ডিং ভাড়া করে পরিচালনা করা হচ্ছে মেরিট মডেল স্কুল। করোনা মহামারীতে গত বছর মার্চ মাস থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে মেরিট মডেল স্কুলও বন্ধ রাখা হয়েছিল। কিন্তু মাত্র কয়েক মাসের জন্য। পরে গোপনে আবার চালু করা হয়। শিক্ষার্থিদের বাড়ি বাড়ি গিয়ে ভুলভাল বুঝিয়ে শিক্ষার্থিদের ক্লাসে নিয়ে আসা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি জেনে যাওয়ায় তারা অভিনব কৌশলে ক্লাস চালু রেখেছেন। কোন কর্মকর্তা আসছেন এমন আভাস পেলে পার্শ্ববর্তি হাটুভাঙ্গা গ্রামের পাতাল আলীর বিল্ডিং-এ শিক্ষার্থিদের নিয়ে গিয়ে ক্লাস অব্যাহত রাখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, আমার একমাত্র সন্তান মেরিট স্কুলে পড়ে। করোনা মহামারীতে সারা বিশ্বের স্কুল-কলেজ বন্ধ। অথচ, আমার সন্তানকে স্কুলে যেতে বাধ্য করা হচ্ছে। খারাপ কিছু হলে তো মাস্টারদের কিছু হবে না, হবে আমার। সবার শিশু স্কুলে যাচ্ছে আর আমি সন্তানকে স্কুলে যেতে বাধা দেব তাও হয় না। তাই অনিচ্ছা সত্বেও সন্তানকে স্কুলে পাঠাই। শিক্ষকদের তো ব্যবসা বন্ধ হয়ে গেছিলো, তাই সরকারের নির্দেশ অমান্য করে স্কুলে শিক্ষার্থিদের যেতে বাধ্য করছে। কিছু বলতে গেলে আবার শিক্ষকরা অখুশি হয়, সেটা ভেবে কিছু বলতে পারিনা। সরকারি অফিসাররা যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাহলে জোর করে টাকার লোভে শিশুদের ঝুঁকির মুখে ফেলতো না এ সব শিক্ষকরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩১ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।