ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
মহেশপুর সীমান্তে শিশুসহ ১৩ জন আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি ও থানা সূত্রে প্রকাশ, মঙ্গলবার কালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র অধিনন্থ শ্যামকুড় বিওপির কমান্ডার সিরাজের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে শ্যামকুড় মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৬জন শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, ফরিদপুর, যশোর ও ঢাকা জেলায়। আটককৃতরা জানায়, তারা কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিল।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। একটি মানবাধিকার সংগঠন দুপুরে তাদের খাবারের ব্যবস্থা করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে