লগইন
মহেশপুরে কথিত ম্যাগনেট ব্যবসায়ী গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মহেশপুরে কথিত ম্যাগনেট ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে ফরিদ হোসেন নামে কথিত এক ম্যাগনেট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মহেশপুরের সাবেক সেনা সদস্য আমিনুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। ফরিদ জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের বাসিন্দা। সে নেপা ইউপির মাইলবাড়ীয়া পুর্ব ঢাকা পাড়া গ্রামের মৃত আবু সাঈদের কন্যা মোছাঃ জামেনা খাতুনকে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করছিল।

তথ্য নিয়ে জানা গেছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে কোটি কোটি টাকায় ম্যাগনেট ও ধাতব মুদ্রা বিক্রির লোভ দেখিয়ে ফরিদ হোসেন সাবেক ওই সেনা সদস্যের কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। তার সঙ্গে শক্তিশালী এক প্রতারক চক্র মহেশপুর সীমান্ত এলাকায় সক্রিয় আছে। পুলিশ সুত্রে জানা গেছে, প্রতারক ফরিদ হোসেন পুরাতন ধাতব মুদ্রা, তক্ষক সাপ (এক প্রকার গিরগিটি) এবং সীমানা পিলারকে মূল্যবান ধাতব হিসেবে উপস্থাপন করে বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল।

এই প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে নিঃস্ব হন মহেশপুর উপজেলার কুল্লাহ গ্রামের সাবেক সেনা সদস্য আমিনুল। ২০১৯ সালে প্রতারক ফরিদ কোটিপতি হওয়ার লোভ দেখিয়ে প্রথমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ধাতব দ্রব্য ম্যাগনেট ব্যবসার লোভ দেখিয়ে আরো ১৮ লক্ষ টাকা গ্রহন করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া গ্রামের ফরিদ হোসেনকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সে ম্যাগনেট ব্যবসার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩৯ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৪০ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।