লগইন
নেশা নয়, খেলায় এগিয়ে আসার আহবান যুবসমাজের প্রতি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নেশা নয়, খেলায় এগিয়ে আসার আহবান যুবসমাজের প্রতি

গাংনী প্রতিনিধিঃ খেলা ভালোবাসে না এমন লোক কমই আছে। আর সেই খেলা যদি হয় ক্রিকেট তাহলে তো কথায় থাকেনা। যুবকদের কাছে অত্যান্ত জনপ্রিয় খেলা ক্রিকেট।যুব সমাজকে ধ্বংসের থেকে রক্ষা করতে খেলা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলায় মনোনিবেশ করলে নেশাজাতীয় দ্রব্য থেকে অনেক দূরে থাকে মানুষ। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা ক্রিকেট।ক্রিকেট খেলা শহর থেকে গ্রাম অঞ্চলেও গুরুত্ব বহন করে আসছে।গ্রাম এলাকায় কখনো খেলার ফিল্ডে কখনো বা বাগানের মধ্যে এই খেলাটি হয়ে থাকে।

তাই নেশাকে 'না' বলে প্রতিদিন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে যুবসমাজ ক্রিকেটের মধ্যে থাকে। খেলোয়াড়েরা জানান,ক্রিকেট খেলা আমাদের নিকট অত্যন্ত জনপ্রিয়।আমরা খেলার ভেতর থাকি তাই নেশাজাতীয় দ্রব্য আমাদের আকৃষ্ট করতে পারে না। আমাদের পর্যাপ্ত পরিমাণ কোন খেলার সরঞ্জাম নেই। আর খেলার পর্যাপ্ত সরঞ্জাম না থাকার কারণে অনেকের আগ্রহ হারিয়ে যাচ্ছে। তাই সমাজের নেতৃবৃন্দের কাছে খেলা সরঞ্জাম দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এলাকার সুধীজনরা জানান,অত্যন্ত ভালো লাগছে এখানকার ছেলেরা খেলাধুলায় মগ্ন থাকে।

প্রতিদিনই দেখি তারা খেলার ভিতর ডুবে আছে, আর আমাদের এখানে গ্রামের ক্রিকেট খেলাটা অত্যন্ত জনপ্রিয়। উঠতি বয়সী ছেলেরা এখানে ক্রিকেট খেলে থাকে।তাই যুবসমাজকে নেশা ছেড়ে খেলাধুলার এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।কারণ নেশা শুধু তাঁকেই না পুরো পরিবারটা ধ্বংস করে দেয়। বামন্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছাবদার আলী জানান, এলাকার যুবসমাজ খেলা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমার কাছে আসে তাহলে আমি তাদের ব্যক্তিগত ভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং সমাজের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছি যাতে যুবসমাজ নেশায় জড়িয়ে না পড়ে।কারণ এই যুবসমাজ আগামীতে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

নেশা নয়, খেলায় এগিয়ে আসার আহবান করছি যুবসমাজকে। বর্তমান মেম্বার আলফাজ উদ্দিন জানান,আমি ব্যক্তিগতভাবে তাদের অত্যান্ত ধন্যবাদ জানাচ্ছি। তারা খারাপ কাজ থেকে দূরে থেকে যে খেলায় মনোনিবেশ করেছে, প্রতিটি গ্রামে যদি এমন খেলাধুলার ব্যবস্থা থাকে তাহলে যুবসমাজ আস্তে আস্তে নেশা থেকে অনেক দূরে সরে যাবে। আমরা সমাজের যারা সমাজপতি আছি তারা সবাই মিলে চেষ্টা করবো যাতে খেলাধুলা চলমান থাকে এবং তাদেরকে সহযোগিতা করবো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩৯ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩৯ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।