সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র্যাব-৬'র জালে সন্ত্রাসী বন্দি!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ র্যাবের হাতে মিনহাজ উদ্দীন (৬৩) নামে কথিত এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক হয়েছে। রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার জিয়ানগর বাজার থেকে মিনহাজকে আটক করা হয়। মিনহাজ কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া বকশিপুর গ্রামের মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে।
খুলনা র্যাব ৬ এর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বজলুর রশিদ সোমবার বিকালে এক ই-মেইল বার্তায় জানান, মদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে ঝিনাইদহ র্যাবের একটি দল জিয়ানগর (সাবেক চুলকানি) বাজারে অভিযান চালায়।
এ সময় টুটুল স্টোরের সামনে থেকে মিনহাজ পালানোর চেষ্টা করছিল। সন্দেহ হলে র্যাব তাকে আটক করে দেহ তল্লাসী চালিয়ে একটি ওয়ান শুটারগান জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে