লগইন
গাংনীর জোড়পুকুরিয়াতে বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গাংনীর জোড়পুকুরিয়াতে বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধিঃ সাহারবাটি ইউনিয়নের রাজধানী জোড়পুকুর বলে মন্তব্য করেছে প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল গনী। বুধবার বিকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্তরে প্রাক্তন চেয়ারম্যান মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,এ ইউনিয়নের রাজধানী জোড়পুকুরিয়া গ্রামে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এটা অত্যান্ত খুশির সংবাদ। খেলা শান্তিপূর্ন ভাবে শেষ হওয়ায় তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মরহুম বজলুর রহমানের বড় ছেলে সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান বলেছেন,করোনা দূর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে একারনে মানুষের মধ্যে ভয়ভীতি দুর করার লক্ষে প্রাক্তন চেয়ারম্যান মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আসন্ন সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থন প্রত্যাশা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি। মরহুম প্রাক্তন বজলুর রহমানের ছোট ভাই ওয়াদুদ টুকুর সভাপতিত্বে অন্যান্য’র মধ্যে জেলা পরিষদ সদস্য তৌহিদ মূর্শেদ অতুল,সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক স্বপন বিশ্বাস,সাবেক প্যানেল মেয়র সামছুদ্দীন শেখ,বর্তমান ইউপি সদস্য সাহাবুদ্দীন আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় জুগিরঘোপা ফুটবল একাদশ ৩/০ গোলে সানঘাট একাদশকে পরাজিত করে বিজয়ী হন। পরে প্রধান অতিথী পুরস্কার তুলে দেন। রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের তালিকা ভুক্ত রেফারী আব্বাস আলী,মাহবুবুল হক,রাজু আহমেদ ও রিপন হোসেন। ধারা বিবরনীতে ছিলেন গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মনোয়ার হোসেন। উল্লেখ্য : গত ১৪ ডিসেম্বর ১৬টি দলের সমন্বয়ে প্রাক্তন চেয়ারম্যান মরহুম বজলুর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৬ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৭ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৫৯ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।