লগইন
গাংনীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আটক-২
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গাংনীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আটক-২

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে দুই যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে। বৃহষ্পতিবার গভীর রাতে গাংনীর দেবীপুর‍ গ্রামে এ ঘটনা ঘটে। দুই যুবক হলেন গাংনী উপজেলার মুন্দা গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে রাহেদুল ইসলাম(২২) ও একই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে মুসতাকিন(১৮)।

এর মধ্যে রাহেদুল ইসলাম খোরশেদ আলমের দুলাভাই। পারিবারিক সূত্রে জানা যায়, রাহেদুল ইসলামের সাথে গাংনীর উপজেলায় বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের মহাসিন আলীর মেয়ের সাথে সাত বছর আগে বিয়ে হয় রাহেদুলের।

রাহেদুল ইসলাম তার স্ত্রীকে সব সময় নির্যাতন করতো এ কারণে মহাসিন আলীর ছেলে খোরশেদ আলম মাস তিনেক আগে তার বোনকে বাড়িতে নিয়ে এসে আর যেতে দেয়নি।খোরশেদ আলম বলেন, আমাকে ফাঁসানোর জন্য আমার ঘরে আগ্নেয়াস্ত্র রেখে পুলিশকে খবর দেয় রাহেদুল ও তার সঙ্গী মুসতাকিম।পুলিশকে জানানো হয়, খোরশেদের ঘরে আগ্নেয়াস্ত্র রয়েছে।

বামন্দী ক্যাম্প পুলিশের এসআই আবুল খায়ের ও এএসআই শরিফুল বিষয়টি তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক গাংনী থানার ওসিকে জানানো হলে দুই সোর্সকে কৌশলে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁসানোর কথা স্বীকার করে। এবং স্বীকার করারপর তাদেরকে আটক করা হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, দু’জন সোর্সকে কৌশলে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি জানার পর তাদেরকে আটক করা হয়। দু’জনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।