লগইন
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


তারই অংশ হিসেবে আলমডাঙ্গায় ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বুধবার ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ২ হাজার প্রতিযোগী নিয়ে এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। শহরের এ টিম মাঠ থেকে এ ম্যারাথন দৌড় শুরু হয়ে চুয়াডাঙ্গা -আলমডাঙ্গা সড়কের ৫ কিলোমিটার দূরত্বের রোয়াকুলি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে প্রতিযোগিদের মধ্যে সেরা ২ মহিলা প্রতিযোগিসহ ১২ জনকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারিদের মাঝে লটারির মাধ্যমে আরও ২০ জনকে পুরষ্কার দেওয়া হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ও আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু উপস্থিত থেকে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে এ প্রতিযোগিতায় উৎসবে অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।


মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন –উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠু, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, উপজেলা খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়ারাজ হুসাইন, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন প্রমুখ।


এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সকল প্রতিযোগি রেজিস্ট্রেশন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৪৭ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৪৮ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।