লগইন
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ১০:৫১ দুপুর ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি

বণিক সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও নিরাপত্তা রক্ষার অন্যতম প্রতিষ্ঠান শপথবাক্য পাঠ, অভিষেক ও দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি। নানা আনুষ্ঠানিকতা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আরেফিন মিঞা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও ব্যাংকার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শমসের আলী মল্লিক, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক বিশ্বাস ঘেটু, সেকেন্দার আলী কচি, রবিউল হক পকু, কামাল হোসেন, সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান হয় প্রধান নির্বাচন কমিশনার ব্যাংকার শহিদুল ইসলাম। শপথ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার ব্যাংকার শহিদুল ইসলাম বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বণিক সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও নিরাপত্তা রক্ষার অন্যতম প্রতিষ্ঠান। দলমত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচনে জয়-পরাজয় থাকলেও এখন সবাইকে একসঙ্গে সমিতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলা উদ্দিন তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

সভাপতি আরেফিন মিঞা মিলন বলেন, “গত দুই মেয়াদে আমরা সব সিদ্ধান্ত সবার মতামত ও সম্মতির ভিত্তিতে নেওয়ার চেষ্টা করেছি। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখেই সমিতির কার্যক্রম পরিচালনা করেছি। নতুন মেয়াদেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা এবং সমিতিকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। ৩য় বারের মত সভাপতি নির্বাচিত করায় তিনি ভোটার ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক ও সহকারী নির্বাচন কমিশনার একেএম ফারুক হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, বৃহত্তর কাপড়পট্টি সমিতির সভাপতি আলহাজ গোলাম রহমান সিঞ্জুল, বিশিষ্ট ব্যবসায়ী আজিবার চেয়ারম্যান, কামরুজ্জামান বকুল, জেলা জামায়াতের আইন বিয়ষক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, নবনির্বাচিত সহসভাপতি ইফতেকার আহমেদ, হাজী রফিকুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্ম সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা মাসুম, সদস্য আঃ ওহাব কাবলু, আব্দুস সাত্তার মিয়া, আব্দুর রব, আল আমিন, গোলাম মোস্তফা, জয়নাল আবেদিন ক্যাপ, এইচএম মোয়াজ্জেম, রেজাউল হক তোতা, রাশেদ কায়ছার তুহিন, খন্দকার সজিবসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সমিতির সাধারণ সদস্যরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে আকিজ মোটরসের পরিবেশক হিসেবে চুক্তি স্বাক্ষর করল ইকো-নেস্ট পাওয়ার

৩ মিনিট আগে
টাঙ্গাইলে আকিজ মোটরসের পরিবেশক হিসেবে চুক্তি স্বাক্ষর করল ইকো-নেস্ট পাওয়ার

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অদম্য ৫ তরুণীর জয়গাথা

৪ মিনিট আগে
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অদম্য ৫ তরুণীর জয়গাথা

ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

২ ঘন্টা আগে
ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

২ ঘন্টা আগে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

৩ ঘন্টা আগে
কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

৪ ঘন্টা আগে
সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

৫ ঘন্টা আগে
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

৫ ঘন্টা আগে
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।