লগইন
শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের কাছে বই বিক্রি না করার সিদ্ধান্ত : পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা শাখা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ আগস্ট, ২০২৬ | ০৫:৩৭ বিকাল ৩৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের কাছে বই বিক্রি না করার সিদ্ধান্ত : পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা শাখা

শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের কাছে বই বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা শাখা। শুক্রবার আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আলমডাঙ্গা থানা শাখার সভাপতি ওয়াজেদ আলী কচির সভাপতিত্বে ওই সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ বাবু।

বিশেষ অতিথি ছিলেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, সিনিয়র সহসভাপতি হাফেজ আব্দুর শুকুর, মিজানুর রহমান, হুমায়ুন কবির রাজন, রিজানুল হক সিতু, আহসানুল কবীর মিশু, কবিরুল হক লিপু, আজিজুল হক, রায়হানুল ইসলাম অনিক।

সভায় শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের কাছে বই বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানা শাখা। কেউ এ সিদ্ধান্তের ব্যতিক্রম ঘটালে তার ব্যবসার লাইসেন্স বাতিল করার হুশিয়ারি দেওয়া হয়েছে। ওই সভায় আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের পরিচালকের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। অভিযোগ করা হয়েছে যে, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া তার এক আত্মীয়ের লাইসেন্স ব্যবহার করে আলমডাঙ্গার বাইরে থেকে বিশেষ ছাড়ে বই কিনে চড়া দামে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের কাছে বিক্রি করে আসছেন।

প্রথম বই শিক্ষার্থিদের মাঝে বিতরণ করেন বিনামূল্যে। পরে পরীক্ষার ফিস নেওয়ার সময় বিনা মূল্যে বিতরণকৃত বইয়ের চড়া মূল্য আদায় করেন। ব্যবসায়ীদের দাবি -জাকারিয়া হিরো যদি বইয়ের ব্যবসা করতেই চান, তাহলে লাইসেন্স ও দোকান নিয়ে ব্যবসা করতে পারেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৪ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।