লগইন
নিমগ্ন পাঠাগারে সিরাতুন নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৩৫ সকাল ২৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ধর্ম চুয়াডাঙ্গা
নিমগ্ন পাঠাগারে সিরাতুন নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার বাদ মাগরিব আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে সিরাতুন নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুনশি মুহাম্মাদ আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আল ইমরান বকুল। অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ইফতেখার হোসেন মাহের।

অনুষ্ঠানের মূলপর্বে নবী ﷺ এর জীবনের নানাবিধ দিক, নবীজির প্রতি ভালোবাসা ও তাঁর প্রতি উম্মতের হক নিয়ে মনোমুগ্ধকর ও বিশ্লেষণী বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূল আলোচকবৃন্দ শায়খ মুহাম্মাদ সাঈদুর রহমান ও মাওলানা আবদুর রব। শায়খ মুহাম্মাদ সাঈদুর রহমান হলেন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর সুযোগ্য ছাত্র, তিনি ঝিনাইদহ আল-কলম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। এবং মাওলানা আবদুর রব বর্তমানে ঝিনাইদহ জেলার ভূটিয়ারগাতী আলিম মাদরাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত আছেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপ্রধান শায়খ ইমদাদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক খোন্দকার শাহ আলম মন্টু, মাওলানা মাসউদ কামাল, মুফতি মাহদি হাসান, হাফেজ শামছুল হক সোহেল, মাওলানা আবদুর রশিদ, হাফেজ আকরাম হোসেন, কাজল হায়দার, তামিম হোসেন ডালিম, শাহ হাফিজ উদ্দিন, মোঃ মফিজুর রহমান, নাদিউজ্জামান রিজভী, তাওহিদ খান, মাহফিল উদ্দিন মানিক, রেজাউল হক, ইউনুস আলী, আতিয়ার রহমান, রেজাউল করিম কাবিল, মিজানুর রহমান, সনি মল্লিক, মুন্না আল মাহদি, তামজিদ হাসান আবির, আন নাফি, মাওলানা ইমদাদুল্লাহ, ইসমাইল শিপন-সহ হলভর্তি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সকলেই পিনপতন নীরবতায় আলোচকদের মুগ্ধকর, গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণী দীর্ঘ আলোচনা শেষ পর্যন্ত শোনেন।

ছবি: তাওহিদুজ্জামান রাব্বি

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৪ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২৫ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।