নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. শনিবার বাদ যুহর আলমডাঙ্গা শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস নিয়ে আলোচনা করেন ইমদাদুল হক। অনুষ্ঠানে একুশের কবিতা পাঠ করেন কাজল আহমেদ, তাওহিদ খান, মুনশি মুহাম্মদ আব্দুল্লাহ, ইমদাদুল হক, শারজিল হাসান, মুহাম্মদ মাহফুজ, নাদিউজ্জামান রিজভী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ডালিম হোসেন ও আন নাফি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজল আহমেদ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয়। সেখানে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট
৪৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার
৫২ মিনিট আগে
আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত
২২ ঘন্টা আগে