নিজের বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাত অভিযোগের সুষ্ঠু ও নিরোপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভাংবাড়িয়ার হৃদয়
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিজের বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাত অভিযোগের সুষ্ঠু ও নিরোপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভাংবাড়িয়ার হৃদয়
আলমডাঙ্গা ব্যুরো: নিজের বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাত অভিযোগের সুষ্ঠু ও নিরোপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন । আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের হৃদয় হোসেন (২৩)। বৃহস্পতিবার (১৮ জুন) আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন এ দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে হৃদয় হোসেন বলেন, গত ৫ মে ভাংবাড়ীয়া মিলপাড়ার বাসিন্দা মকবুল হোসেনের প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সম্পূর্ণ সন্দেহের ভিত্তিতে অভিযোগ তোলা হয়। তবে ওই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে অভিযোগ করা হলে তাকে ও তার পরিবারের সদস্যদের সেখানে ডাকা হয়। এ সময় তাদের নিজেদের বক্তব্য সঠিকভাবে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
হৃদয় হোসেনের দাবি, পরবর্তীতে একটি সমঝোতা প্রক্রিয়ার সময় তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং ৭০ হাজার টাকা পরিশোধের বিষয়ে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, স্বাভাবিক বা স্বেচ্ছায় নয়, বরং চাপের মুখে ওই স্বাক্ষর নেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, তিনি একজন সাধারণ যুবক। যদি তিনি দোষী হন, তাহলে আইন অনুযায়ী তার বিচার হোক। আর যদি নির্দোষ হন, তাহলে তাকে হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুরো ঘটনার পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৪৬ মিনিট আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব্যবসায়ী মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ
১৪ ঘন্টা আগে