সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব। সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এই দিবসের তাৎপর্য বিশদভাবে তুলে ধরা হয়। বক্তারা দেশের প্রতি কর্তব্যবোধ, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানের এক পর্যায়ে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আহসান আলী খান বারবার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 'জিয়া সাহেব' বলে উল্লেখ করেন। এ বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। তিনি মন্তব্য করেন, একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি এবং এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী খাদ্য পরিদর্শক গিয়াস উদ্দিনের সুদক্ষ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাশ, উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি পালনে উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয় অংশগ্রহণ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনী সীমান্তে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান জব্দ
৪ ঘন্টা আগে
মেহেরপুর সরকারি মহিলা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
৭ ঘন্টা আগে