সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনী সীমান্তে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান জব্দ
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৩৬ হাজার ৫৮৫ টাকা।
৪৭ বিজিবির একটি টহল দল গত শনিবার (৭ নভেম্বর) ভোরে এই সফল অভিযান পরিচালনা করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শেওড়াতলা উত্তর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই সকল পণ্য গাংনী থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি
২ ঘন্টা আগে
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
২ ঘন্টা আগে
মেহেরপুর সরকারি মহিলা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
৭ ঘন্টা আগে