লগইন
মেহেরপুরে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ | ০৪:০১ সকাল ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের মুজিবনগরে সাবেক স্ত্রী তাহমিনা খাতুনকে নৃশংসভাবে হত্যার অভিযোগে তার স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী সাইদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফিউজি পাড়ার দরুদ আলীর ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, প্রায় ২৪ বছর আগে শহিদুল ইসলাম তার পূর্বের চারটি বিয়ের তথ্য গোপন করে মেহেরপুরের সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন। সে সময় তিনি যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা ও একটি গরু গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তাদের তিনটি কন্যাসন্তান জন্ম নেয়। পরবর্তীতে শহিদুল আনোয়ারা খাতুন নামে আরেক নারীকে বিয়ে করেন এবং পরকীয়ায় জড়িয়ে পড়েন।

অভিযোগে বলা হয়েছে, অন্য স্ত্রীদের প্ররোচনায় শহিদুল তাহমিনাকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন। এর তিন দিন পর, অর্থাৎ ১৫ মার্চ, তাহমিনার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধরে এনে আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধে হত্যা করেন শহিদুল। এই হত্যাকাণ্ডের ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল।

এই লোমহর্ষক ঘটনায় তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার পাল মামলাটি তদন্ত করেন। পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হলে উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্তের দায়িত্ব পান। তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালত সূত্রে জানা যায়, এই মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে শহিদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলায় আসামিপক্ষে আইনি লড়াই পরিচালনা করেন আইনজীবী আব্দুল মতিন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর বনশ্রীতে ৪ বছরের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

৪ ঘন্টা আগে
রাজধানীর বনশ্রীতে ৪ বছরের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

আসামি আটকের জেরে রাজনৈতিক নেতাকর্মীদের তাণ্ডব

৪ ঘন্টা আগে
আসামি আটকের জেরে রাজনৈতিক নেতাকর্মীদের তাণ্ডব

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

৭ ঘন্টা আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

৮ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

৮ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

৯ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

৯ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।