জাতীয় নির্বাচন মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা। বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট। অর্থাৎ ৮ হাজার ৪৭৯ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জয় ছিনিয়ে নিলেন জামায়াত প্রার্থী।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার ৫৬৩ জন। নির্বাচনে অংশগ্রহণকারী অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আবদুল বাকি (লাঙ্গল প্রতীক) পেয়েছেন মাত্র ১৪৬ ভোট।
ফলাফল ঘোষণার পর নাজমুল হুদার সমর্থক ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হওয়া বিএনপির শিবিরে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে
কালিদাসপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান
১ সপ্তাহ আগে
আলমডাঙ্গা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী শেখ সাইফুল ইসলাম
২ সপ্তাহ আগে