লগইন
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ নভেম্বর, ২০২৬ | ০১:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো জমকালো সঙ্গীত আয়োজন ‘কনসার্ট ফর সলিডারিটি’। শনিবার আয়োজিত এই কনসার্টে শ্রোতা-দর্শকদের উপচে পড়া ভিড় খামারবাড়ি মোড় ছাড়িয়ে ফার্মগেট মেট্রো স্টেশন এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

বেলা সাড়ে তিনটায় হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের পরিবেশনার মধ্য দিয়ে কনসার্টের পর্দা ওঠে। তারা ‘অপরাজেয়’ গান দিয়ে পরিবেশনা শুরু করে এবং একে একে ‘নিয়তি’, ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ ও ‘বিস্ময়’ গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতায়।

এরপর মঞ্চে ওঠে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। তারা ‘পাখি’, কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার-মরু’, ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘এই অবেলায়’ ও ‘আবার হাসি’ গানগুলো পরিবেশন করে। শিরোনামহীনের ‘এই অবেলায়’ গানের সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সৃষ্টি হয় এক অনন্য উন্মাদনা।

পর্যায়ক্রমে মঞ্চে এসে সঙ্গীত পরিবেশন করে আর্টসেল, ফিডব্যাক, ওয়ারফেজ ও মাইলস। ওয়ারফেজ তাদের ‘হারিয়ে তোমাকে’, ‘অসামাজিক’, ‘তোমাকে’, ‘জাত গেল’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’ ও ‘বসে আছি একা’ গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করে। অন্যদিকে মাইলস পরিবেশন করে ‘জ্বালা জ্বালা’ ও ‘ফিরিয়ে দাও’ গান।

রাত ১০টায় মঞ্চে আসেন আয়োজনের মূল আকর্ষণ নগরবাউল জেমস। তিনি ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’, ‘দিওয়ানা’, ‘গুরু’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বাংলাদেশ’, ‘মীরা বাঈ’, ‘তারায় তারায়’, ‘পাগলা হাওয়া’ এবং শেষ গান ‘ভিগি ভিগি’ দিয়ে উন্মাদনার পারদ চূড়ান্ত চূড়ায় নিয়ে যান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব জুবায়ের আহমেদ বাবু এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

৫৬ মিনিট আগে
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

৫৬ মিনিট আগে
কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

৩ ঘন্টা আগে
উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

'মিস ইউনিভার্স বাংলাদেশ' সামিরা খান মাহির নতুন পথচলা

৩ ঘন্টা আগে
'মিস ইউনিভার্স বাংলাদেশ' সামিরা খান মাহির নতুন পথচলা

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১

৪ ঘন্টা আগে
মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।