লগইন
কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় গেটের সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৫:০১ বিকাল ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় গেটের সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়া শহরের থানা পাড়া এলাকায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে থানা পাড়ার কিচেন ক্লাবের কাছে ভুক্তভোগী শিক্ষার্থীর ভাড়া বাসার গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা তার বাবা জাকারিয়া পেশাগত কারণে বর্তমানে কুষ্টিয়া শহরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল শেষ করে বাসায় ফিরে গেট খোলার জন্য দাঁড়িয়ে ছিল জাকিয়া। সে সময় কালো শার্ট পরিহিত ইমন নামে এক কিশোর হঠাৎ ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। জাকিয়ার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত যুবক অস্ত্রটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ভুক্তভোগীর পরিবারের তথ্যমতে, মজমপুর এলাকার বাসিন্দা এবং অন্য একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইমন কোচিংয়ে যাওয়া-আসার পথে জাকিয়াকে নিয়মিত উত্ত্যক্ত করত। বিষয়টি ইমনের পরিবারকে জানানো হলেও কিছু দিন বিরতি দিয়ে সে ফের এই পরিকল্পিত হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের।

আহত জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরেই মেয়েটিকে নানাভাবে বিরক্ত করছিল। অভিভাবকদের কাছে নালিশ করায় সে আরও ক্ষুব্ধ হয়ে মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছে। আমরা এই ঘটনার কঠোর ও সুষ্ঠু বিচার দাবি করছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহত ওই ছাত্রীর হাসপাতালে চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কাযুক্ত নয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।