লগইন
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০৫:০০ বিকাল ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এই মামলাটি করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায় ডিবি পুলিশের একটি দল। সেখানে অবস্থানরত কয়েকজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ডিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গোয়েন্দা পুলিশের তিন সদস্য আঘাত পেয়ে আহত হন।

হামলায় আহতরা হলেন— ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। তাঁদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।

মামলার বাদী এসআই রকিবউদ্দীন জনি জানান, ঘটনার পর শারীরিক পরীক্ষার সুবিধার্থে সিটিস্ক্যান করানোর কারণে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মামলায় নামীয় ১৫ জনসহ অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, ডিবি পুলিশ সদস্যরা মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযানে গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। এজাহারের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

১ ঘন্টা আগে
ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

১ ঘন্টা আগে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

২ ঘন্টা আগে
কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

৩ ঘন্টা আগে
সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

৪ ঘন্টা আগে
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৫ ঘন্টা আগে
১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

৫ ঘন্টা আগে
গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।