লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ মার্চ, ২০২৬ | ০৯:১৬ রাত ২৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

ক্রেতা সেজে কলা বিক্রেতার টাকা চুরি : আলমডাঙ্গায় বাপ-ছেলে আটক

শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গা শহরের বড় মসজিদ মার্কেটের সামনে ক্রেতা সেজে এক বৃদ্ধ কলা বিক্রেতার টাকা চুরি করে পালানোর সময় বাপ-ছেলেকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের উত্তম মাধ্যম দিয়ে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২ মার্চ বৃহস্পতিবার ইফতারের সময় শহরের ব্যস্ত রাস্তা বড় মসজিদ মার্কেট ও মোবাইল মেলার সামনে।

জানা গেছে, উপজেলার ফরিদপুর গ্রামের কারিগরপাড়ার বাসিন্দা বৃদ্ধ মিনারুল ইসলাম জীবিকার তাগিদে প্রতিদিন বিকাল থেকে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত আলমডাঙ্গা শহরের বড় মসজিদ মার্কেটের সামনে কলা বিক্রি করেন। বৃহস্পতিবার সাপ্তাহিক হাট এবং পবিত্র রমজান মাস হওয়ায় বাজারে মানুষের ভিড় ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সেই ভিড়ের সুযোগ নিতে সেখানে হাজির হয় এক বাপ-ছেলে।

মুন্সিগঞ্জ রেলস্টেশন কলোনিতে বসবাসকারী পুড়াদহ এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে আলাউদ্দিন তার ছেলে সাকিবকে সঙ্গে নিয়ে মিনারুল ইসলামের দোকানে আসে। তারা নিজেদের সাধারণ ক্রেতা পরিচয় দিয়ে প্রথমে ৪টি কলা খায়। কিছুক্ষণ পর পানি খাওয়ার অজুহাতে আলাউদ্দিন সেখান থেকে সরে যায়। এ সময় মিনারুল ইসলামের টাকার ব্যাগের পাশে দাঁড়িয়ে ছিল তার ছেলে সাকিব।

বৃদ্ধ কলা বিক্রেতা মিনারুল ইসলাম যখন কলার দাম নেওয়ার জন্য আলাউদ্দিনকে ডাকতে যান, ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে সাকিব টাকার ব্যাগ থেকে আনুমানিক দুই থেকে আড়াই হাজার টাকা তুলে নিয়ে মার্কেটের ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের চোখে পড়লে তারা দ্রুত ধাওয়া করে বাপ–ছেলেকে আটক করেন।

পরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের উত্তম মাধ্যম দিয়ে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এর আগেও ওই বাপ-ছেলে ক্রেতা সেজে বিভিন্ন দোকানদারের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। তবে এতদিন তারা ধরা না পড়লেও এবার ব্যবসায়ীদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।