জাতীয় নির্বাচন জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থক হওয়ার সন্দেহে এক প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ব্যবস্থা নেওয়া হয়।
বিএনপির পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে রায়হান উদ্দীন নামের ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তার পরিবর্তে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেনকে নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে রায়হান উদ্দীনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার নজরে আসার পর তাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নতুন কর্মকর্তা নিয়োগের নির্দেশ প্রদান করা হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পান্না আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনে আসা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বর্তমানে নির্বাচনী কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৫ দিন আগে