লগইন
দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৪:০১ দুপুর ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
৬ মাস ধরে বন্ধ টিসিবির ট্রাক সেল | দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত প্রায় ছয় মাস ধরে তাদের ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) কর্মসূচি বন্ধ রেখেছে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিম্ন আয়ের অসংখ্য মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সর্বশেষ ঈদুল আজহার আগে অর্থাৎ মে মাসে সংস্থাটি ট্রাকে করে পণ্য বিক্রি করেছিল।

টিসিবি মূলত দুটি পদ্ধতিতে পণ্য বিক্রি করে থাকে। প্রথমত, স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৭৫ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করা হয়। এই কর্মসূচির আওতায় একজন কার্ডধারী পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারেন। মাঝে মাঝে আটা, লবণ, সাবান ও ডিটারজেন্টের মতো কিছু অতিরিক্ত পণ্যও যোগ করা হয়।

দ্বিতীয় পদ্ধতিটি হলো ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি, যা বিশেষ করে স্মার্ট পরিবার কার্ড পাননি এমন সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছিল। অতীতে দেখা গেছে, শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসব ট্রাক থেকে পণ্য কিনতেন, এমনকি পণ্য পেতে গিয়ে অনেকে চলন্ত ট্রাকের পেছনে ছুটে আহত হয়েছেন এবং অনেকে পণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।

ভ্রাম্যমাণ ট্রাক থেকে সাধারণ মানুষেরা শুধুমাত্র ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারতেন। খুচরা বাজার থেকে এই তিনটি পণ্য কিনতে যেখানে ৭০০ থেকে ৭২০ টাকা খরচ হতো, সেখানে টিসিবির ট্রাক থেকে কিনলে ২২০-২৪০ টাকা সাশ্রয় হতো। কিন্তু ছয় মাস ধরে এই গুরুত্বপূর্ণ ‘ট্রাক সেল’ কর্মসূচিটি বন্ধ রয়েছে।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন জানান, সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে ট্রাক সেল কর্মসূচি পরিচালনা করা হয়। এছাড়াও, সরকারের নির্দেশনা অনুযায়ী বিশেষ সময়েও এই কর্মসূচি চালানো হয়। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের আগস্ট ও নভেম্বরে দুই দফায় ট্রাক সেল কর্মসূচি চালানো হয়েছিল, যখন স্মার্ট পরিবার কার্ডের বিতরণ কমে গিয়েছিল।

এদিকে, গত মাসে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে যে, গত চার বছরে বাংলাদেশে নতুন করে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। এর প্রধান কারণ উচ্চ মূল্যস্ফীতির ফলে প্রকৃত আয় কমে যাওয়া এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া। এছাড়াও, প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করছেন, যারা প্রাকৃতিক দুর্যোগ বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেকোনো অর্থনৈতিক ধাক্কায় পুনরায় দরিদ্র হয়ে যেতে পারেন।

অর্থনীতিবিদদের মতে, টিসিবির পরিবার কার্ড পাননি এমন মানুষের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ঢাকা মহানগরীসহ শহরাঞ্চলের ভাসমান বা অস্থায়ী ঠিকানার মানুষরা টিসিবির কার্ড থেকে বঞ্চিত হন। তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার একমাত্র ভরসা হলো টিসিবির ট্রাক। তাই অর্থনীতিবিদরা মনে করেন, ট্রাক সেলের চাহিদা সব সময়ই থাকে এবং এটি বন্ধ না রেখে বরং এর পরিধি আরও বাড়ানো প্রয়োজন।

রাজধানীর আরামবাগ ঝিলপাড় এলাকার গৃহকর্মী নারগিস বেগম সর্বশেষ ঈদুল আজহার আগে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনেছিলেন। এরপর গত ছয় মাসে বাজারে সয়াবিন তেল, চিনি, ব্রয়লার মুরগি, ডিম, মাছ, সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। নারগিস বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "সবকিছুর দামই তো অহন বাড়তি। টিসিবির কার্ড পাইলে সুবিধা হইতো। কার্ডে ৫ কেজি চাল ৩০ টাকা করে পাওয়া যায়। কার্ড পাইবেন পাইবেন কইয়া অনেকে আশা দেয়; কিন্তু কার্ড আর দেয় না। অন্তত ট্রাক থেকে কম দামে কিনতে পারলেও অনেক উপকার হইতো।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।