লগইন
দর্শনা উপজেলা-এ ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি রুহুল আমীন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ মে, ২০২৬ | ০২:৫৮ দুপুর ৪৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দর্শনা উপজেলা-এ ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি রুহুল আমীন

দর্শনা উপজেলা-এ ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের অবসান ঘটাতে নেওয়া এ উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (গতকাল) দুপুরে দর্শনা-আকন্দবাড়িয়া সড়ক এবং রাংগিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি এলাকার গুরুত্বপূর্ণ দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে আনন্দিত। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এসব সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। এই উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তা মোঃ আকতার হোসেন জানান, উন্নয়নাধীন দুটি সড়কের মধ্যে একটি ১২৯০ মিটার এবং অপরটি ৭৫০ মিটার দীর্ঘ। সড়ক দুটির পিচ ঢালাই ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আঃ কাদের, দর্শনা পৌর আমির মোঃ সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সড়ক উন্নয়ন শুধু যোগাযোগ সহজ করবে না, বরং কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কগুলোর উন্নয়নের দাবি ছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত কাজ সম্পন্ন হলে এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন তারা।

ট্যাগসমূহ: #চুয়াডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

১ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১১ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।