লগইন
চুয়াডাঙ্গায় সমবায় ও পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৫:০৩ সকাল ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সমবায় ও পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস, জাতীয় পরিসংখ্যান দিবস এবং জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাসহ একাধিক সরকারি কর্মসূচি দিনব্যাপী উদযাপিত হয়েছে। রবিবারে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন, মাদকের অপব্যবহার প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলা কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় উপস্থিত থেকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণে সব সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরবর্তীতে বেলা ১২টায় ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় সঠিক পরিসংখ্যান ও তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের আবশ্যকতা নিয়ে বক্তারা আলোচনা করেন।

এদিকে দুপুর ১টায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং সমবায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি সাধন, আত্মকর্মসংস্থান তৈরি ও স্থানীয় উদ্যোক্তা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয় এসব অনুষ্ঠানে। কর্মসূচিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।