লগইন
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ রাত ৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ তাঁকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাশেদ নঈম রহমান জামি (৩৮)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার বাসিন্দা মাহাবুব আলম টুটুর ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জামি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পরপরই চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল হাসপাতাল চত্বর থেকে জামিকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাশেদ নঈম রহমান জামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

১৬ মিনিট আগে
শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

১৭ মিনিট আগে
সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

১ ঘন্টা আগে
পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

২ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

তুরস্কের আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

৩ ঘন্টা আগে
তুরস্কের আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

বিচ্ছিন্ন অগ্নিসংযোগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না

৩ ঘন্টা আগে
বিচ্ছিন্ন অগ্নিসংযোগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭

৪ ঘন্টা আগে
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

৬ ঘন্টা আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।