চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও আলমডাঙ্গা পৌর বিএনপির সম্পাদক সাময়িক বহিষ্কার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও আলমডাঙ্গা পৌর বিএনপির সম্পাদক সাময়িক বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন কর্মকাণ্ডে বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান (ওল্টু)–কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৮ মার্চ ২০২৬ তারিখ থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
এ সিদ্ধান্তে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষর করেন।