লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬ | ১০:১০ দুপুর ২৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকার ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে আলমডাঙ্গা শহরের বিভিন্ন ওয়েল মিল, বেকারি, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মনিটরিং করা হয়। এ সময় অধিকাংশ প্রতিষ্ঠানে লাইসেন্স সংক্রান্ত অনিয়ম, মেয়াদোত্তীর্ণ বা নবায়ন না করা লাইসেন্স, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণসহ নানা ধরনের অসঙ্গতি ধরা পড়ে।


অভিযানে আলমডাঙ্গা আনন্দধাম সড়কের মেসার্স আলিফ ওয়েল মিলস-এ সরিষার ভেতরে কবুতরের বিষ্ঠা পাওয়ার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন ও লাইসেন্স নবায়ন না করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া একই সড়কের মর্ডাণ বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, খোলা টয়লেটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মালিক ফিরোজ রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


অপরদিকে আলমডাঙ্গা শহরের হাইরোডে মেসার্স অভি ট্রেডার্স নামের স্টিলের প্লেনশিটের ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির মালিক ওলিদুন্নবী দীর্ঘ ১৫ বছর ধরে পৌরসভা থেকে কোনো ট্রেড লাইসেন্স নেননি। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই স্থানের মজিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ পানির পাত্রসহ নানা অনিয়মের দায়ে মালিক মিলনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও লাইসেন্সবিহীন ব্যবসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ভ্রাম্যমাণ অভিযান চলাকালে আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।