চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝড়ে ঘরের উপর গাছের ডাল পড়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী আহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝড়ে ঘরের উপর গাছের ডাল পড়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী আহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হঠাৎ ঝড়ে ঘরের চালের উপর গাছের ডাল ভেঙে পড়ে আকমান (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লতিফুন্নেছা। ১৮ মার্চ বুধবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকমান উদয়পুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ঝড়ের সময় স্বামী-স্ত্রী নিজ ঘরে অবস্থান করছিলেন। রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ একটি গাছের বড় ডাল ভেঙে ঘরের চালের উপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আকমানের মৃত্যু হয় এবং তার স্ত্রী আহত হন।
এদিকে, ঝড়ের তাণ্ডবে এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডাল ভেঙে পড়ে এবং মাঠের ফসল নষ্ট হয়েছে বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, গাছের ডাল পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর তিনি পেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে