আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সবেদ আলীর ঈদ শুভেচ্ছা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সবেদ আলীর ঈদ শুভেচ্ছা
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান মো. সবেদ আলী। তিনি পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষে তার পক্ষ থেকে একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে “কথায় নয়, কাজে বিশ্বাসী” স্লোগানের মাধ্যমে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার তুলে ধরা হয়। পাশাপাশি “অনেক স্বপ্ন এখনও বাকি, আসুন উন্নয়নের সাথে থাকি”—এমন আহ্বানের মাধ্যমে পৌরবাসীর সমর্থন কামনা করা হয়েছে।
ঈদ শুভেচ্ছা বার্তায় মো. সবেদ আলী বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও আলমডাঙ্গা পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়ন ও নাগরিক সেবায় কাজ করতে চান। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ সবেদ আলীর এ প্রচারণা ইতোমধ্যে পৌর এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে