লগইন
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩২৫ গ্রাম গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬ | ১০:০৪ দুপুর ৬৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩২৫ গ্রাম গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম গাঁজা উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু শনিবার দিনগত রাতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ ভাংবাড়ীয়া প্রাইমারী স্কুলপাড়া পাড়া থেকে ও ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ আইলহাঁস বাজার থেকে তাদের গ্রেফতার করে।


জানাগেছে, শনিবার রাতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভাংবাড়ীয়া প্রাইমারী স্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রাইমারী স্কুল পাড়ার মৃত রামজেদ আলির ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস (৪২) ও নগর বোয়ালিয়া গোরস্থান পাড়ার মৃত আজিবর রহমানের ছেলে আলমসাধু চালক অনিককে (২৪) গ্রেফতার করে।


এসময় তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই রাতে আইলহাঁস ক্যাম্প পুলিশের আইসি এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে আইলহাঁস বাজারে অভিযান চালিয়ে ইমরানকে (২৬) গ্রেফতার করে। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


জানাগেছে, উপজেলার আইলহাঁস গ্রামের মজনুর রহমানের ছেলে ইমরান হোসেন আইলহাঁস বাজার এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছিলেন ।


তাদের বিরুদ্ধে থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১১ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২৯ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।