আলমডাঙ্গায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ তানভীর আহম্মেদ গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ তানভীর আহম্মেদ গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ষ্টেশনপাড়ার তানভীর আহম্মেদকে গ্রেফতার করেছে। ২৩ জুন মঙ্গলবার দিনগত রাতে ষ্টেশনপাড়া শহীদ সড়কে অভিযান চালিয়ে তাকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৯ হাজার ৫শ টাকাসহ গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ষ্টেশনপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ(৩১) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। সে এলাকার বাইরে থেকে মাদক ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করে।
মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানার এসআই মনিরুল হক হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ষ্টেশনপাড়ার শহীদ সড়কের আবু মুছার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার নিকট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার ৫শ টাকা উদ্ধার করে পুলিশ।
তানভীর আহম্মেদ সহ অজ্ঞাতনামাদের নামে মাদক মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে