লগইন
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার ও বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষের যৌথ অভিযান : ৩ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩০ আগস্ট, ২০২৬ | ১১:১০ দুপুর ৫৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার ও বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষের যৌথ অভিযান : ৩ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষের যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং বীজ বিক্রির বৈধ লাইসেন্স না থাকার অপরাধে এসব জরিমানা করা হয়। একই সঙ্গে একটি কসমেটিকস প্রতিষ্ঠানের কয়েকটি পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরের কসমেটিকস পট্টি, ফল ও বীজের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এবং চুয়াডাঙ্গা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা।

অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গা শহরে প্রতিশ্রুত কসমেটিকস পণ্য সঠিকভাবে সরবরাহ না করা, বীজ বিক্রির লাইসেন্স না থাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানকালে জমজম সুপার মার্কেটের নাহিদা কসমেটিকস কর্নারে ক্রেতাকে প্রতিশ্রুত পণ্য বা সেবা সঠিকভাবে প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক নাহিদাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েকটি পণ্য জব্দ করা হয়।

পরে ফল বাজারে অভিযান চালিয়ে দোকানে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রুবেল ফল ভান্ডারের মালিক মতিয়ার রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বীজ বাজারে অভিযান চালিয়ে ইছাহক বীজ ভান্ডারে মেয়াদোত্তীর্ণ বীজ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা বীজ বিক্রির বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।