লগইন
আলমডাঙ্গায় উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদের বিদায় সংবর্ধনা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ আগস্ট, ২০২৬ | ০৫:৫৯ সকাল ৩৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদের বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কারণে সাংবাদিক সমাজের পক্ষ থেকেও তাঁকে পৃথকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা এলজিইডির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা প্রকৌশলীকে ক্রেস্ট প্রদান করা হয়।

ইঞ্জিনিয়ার তাওহীদ আহমেদ ২০২৪ সালের ২৪ জানুয়ারি আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন সড়ক, সেতু-কালভার্ট ও অবকাঠামো উন্নয়নকাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মক্ষেত্রে তাঁর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার কারণে সাংবাদিকদের সঙ্গে তাঁর একটি আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক এন এইচ শাওন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সোহেল হুদা, মুর্শিদ কলিন, শাহরিয়ার শরীফ, গোলাম সরোয়ার সদু, এখলাস উদ্দীন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, মীর ফাহিম ফয়সাল, উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, মিঠুন জোয়ার্দ্দার, সার্ভেয়ার এজাজুল হক, হিসাবরক্ষক রশিদুল হক বাবু প্রমুখ।

বিদায়ী উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ বলেন, “আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি, তা আমার কর্মজীবনের একটি মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে। সাংবাদিকরা সবসময় উন্নয়নকাজের তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করেছেন। কোথাও কোনো সমস্যা বা ত্রুটি থাকলে সেটিও তাঁরা আমাদের নজরে এনেছেন। ফলে তাঁদের সঙ্গে আমার সম্পর্ক ছিল পারস্পরিক আস্থা ও সম্মানের।”

তিনি আরও বলেন, “দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করেছি সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে। আলমডাঙ্গায় কাজ করার সুযোগ পেয়ে আমি তৃপ্ত। এ উপজেলার মানুষের জন্য কিছু করতে পেরেছি—এটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বদলি চাকরির স্বাভাবিক নিয়ম; তবে আলমডাঙ্গার মানুষের ভালোবাসা ও সহকর্মী-সাংবাদিকদের আন্তরিকতা মনে থাকবে। ভবিষ্যতে যেখানেই দায়িত্ব পালন করি, একই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার চেষ্টা করব। আলমডাঙ্গার মানুষের জন্য রইল আন্তরিক শুভকামনা।”

অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, তাওহীদ আহমেদ একজন তরুণ, মেধাবী ও দায়িত্বশীল প্রকৌশলী হিসেবে অল্প সময়ের মধ্যেই আলমডাঙ্গায় সুনাম অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও সাংবাদিকদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব তাঁকে আলাদা করে স্মরণীয় করে রাখবে। নতুন কর্মস্থলেও তিনি দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।