লগইন
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে জিয়া মঞ্চের ফুলেল শুভেচ্ছা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ আগস্ট, ২০২৬ | ০২:৩৩ দুপুর ২৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে জিয়া মঞ্চের ফুলেল শুভেচ্ছা

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জিয়া মঞ্চ আলমডাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আলমডাঙ্গা বিএনপির দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

জিয়া মঞ্চ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ফাহমিদুর রহমান মুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। এসময় তিনি বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। জিয়া মঞ্চের নেতাকর্মীদের এমন সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জিয়া মঞ্চের নেতাকর্মীদের বিএনপির আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

জিয়া মঞ্চ আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক এসএম সাইফুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুইট ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সহ-আন্তর্জাতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যোগাযোগ সম্পাদক আলামিন বিশ^াস হিমেল, সদস্য মনিরুজ্জামান মনি, রুবেল খন্দকার, জিয়া মঞ্চের নেতা সুলতানুল আরেফিন তাইফু, সাজ্জাদুল ইসলাম সাজু, নাজমুল হাসান সোহাগ, রানা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।