লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬ | ১০:২৬ দুপুর ৯৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজের নিকটবর্তী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান।


পারিবারিক সূত্রে জানা গেছে, আইমান তার মা এ্যানির সঙ্গে নানা মিজানুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল। মিজানুর রহমান আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজ এলাকার রেললাইনের ওপর ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাস করেন। কয়েক দিন আগে আইমানের মায়ের নানি মারা যাওয়ায় তারা সেখানে অবস্থান করছিলেন। আজ দুপুরে আইমানকে তার মা ভাত খাওয়াচ্ছিলেন। খাওয়ার একপর্যায়ে মা পানি আনতে ঘরের ভেতরে গেলে ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে রেললাইনের দিকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


একমাত্র সন্তানকে হারিয়ে আইমানের মা এ্যানি বারবার মূর্ছা যাচ্ছেন। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইমানের নানা মিজানুর রহমান ও নানি ময়না খাতুন এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নাতির শোকে দাদি শেফালি খাতুনের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।


আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন
আতিকুর ফরায়েজী
আতিকুর ফরায়েজী ৩ সপ্তাহ আগে

খুবই দুঃখজনক বিষয়। যাদের ছোট বাচ্চা আছে, সবাই সাবধানে রাখবেন।

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫২ মিনিট আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫৭ মিনিট আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

১ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

২ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

২ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৪ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৪ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৪ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।