লগইন
আলমডাঙ্গায় টিএমএসএস এনজিওর ম্যানেজারের বির”দ্ধে অফিসের আয়াকে মারধরের অভিযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ মে, ২০২৬ | ০৩:১৯ দুপুর ৩৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় টিএমএসএস এনজিওর ম্যানেজারের বির”দ্ধে অফিসের আয়াকে মারধরের অভিযোগ

আলমডাঙ্গায় টিএমএসএস এনজিওর ম্যানেজারের বির”দ্ধে অফিসের আয়াকে মারধরের অভিযোগ উঠেছে। ২০ মে বুধবার সকালে বাবুপাড়াস্থ টিএমএসএস অফিসে এ মারধরের ঘটনা ঘটেছে। এবিষয়ে আয়া রেবেকা খাতুন ও ম্যানেজার শেখ আল-আমিন আলমডাঙ্গা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

আয়া রেবেকা খাতুনের অভিযোগ সুত্রে জানাগেছে, দীর্ঘ ১৬ বছর ধরে আলমডাঙ্গা পৌর এলাকার এক্সেঞ্জপাড়ার মোশারফ হোসেনের স্ত্রী রেবেকা খাতুন(৪৫) আয়া পদে টিএমএসএস এনজিও আলমডাঙ্গা শাখায় চাকুরী করে আসছেন। গত প্রায় দেড় বছর আগে ম্যানেজার হিসেবে শেখ আল আমিন আলমডাঙ্গা শাখায় যোগদান করেন। যোগদানের পর থেকে অফিসে নানা অনিয়ম শুর” করে ম্যানেজার। বিভিন্ন সময় অফিসে অনৈতিক কর্মকান্ডও করেন তিনি। এ বিষয় কাউকে বললে চাকুরী থেকে বের করে দেওয়ার হুমকিও দেয়। গতে কয়েকদিন আগে উর্ধতন কর্মকর্তারা অফিস ভিজিট করতে আসলে ম্যানেজার তাকে পূর্বে কর্মরত তানিয়া নামের এক সদস্যের ডিপিএসের টাকা নিয়ে খরচ করে ফেলেছে বলতে বলে। এ কথা না বলায় অফিস থেকে বিনা নোটিশে বের করে দেয়। পরে ম্যানেজার রেবেকাকে অফিসে হাজির হওয়ার জন্য দুটি নোটিশ করে। সেই নোটিশ মোতাবেক ২০ মে সকালে অফিসে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে। পরে ম্যানেজারের নিকট গত এপ্রিল মাসের বেতন দাবী করে। স্বাক্ষর করা ও বেতন চাওয়ার কারণে ম্যানেজার গালিগালাজ করতে থাকে। এরপর ম্যানেজার অফিসের আরও দুজনকে সাথে নিয়ে তার গলা চেপে ধরে মারধর করে অফিসের বাইরের রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং অফিসে আসলে মেরে ফেলার হুমকি প্রদানও করে।

টিএমএসএসের ম্যানেজার শেখ আলা-আমিন তার অভিযোগে উল্লেখ করে রেবেকা খাতুন আয়া পদে চাকুরী করা কালীন এক সদস্য অফিসে প্রদানের জন্য দেওয়া টাকা জামা না দিয়ে আত্মসাৎ করে। সে টাকা আত্মসাৎ করেছে বলে স্বীকার করে অফিস থেকে চলে যায়। তাকে অফিসে হাজির হওয়ার জন্য নোটিশও করা হয়েছে। হাজির হওয়ার পর কাগজপত্র বুঝিয়ে দিয়ে অত্যাহতি দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে লোকজন ডেকে নিয়ে এসে তার ও অফিসের একাউন্টেনের উপর হামলা করে। মোটরসাইকেল ভাংচুর করে। তিনি আরও জানান তার নামে আয়া বেরেকা খাতুন যে অভিযোগ করেছে তার সব মিথ্যা।

টাকার বিষয়ে অফিসের পূর্বে কর্মরত সদস্য তানিয়া খাতুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানান, আয়া রেবেকা খাতুনের সাথে তার টাকা পয়সা লেনদেন হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

১ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১১ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।