লগইন
আলমডাঙ্গায় টেকভিশন আইসিটি কেয়ারের আয়োজনে এইচএসসি-২০২৬ ব্যাচের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ জুন, ২০২৬ | ০২:৩০ দুপুর ৪৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় টেকভিশন আইসিটি কেয়ারের আয়োজনে এইচএসসি-২০২৬ ব্যাচের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গায় প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উচ্চশিক্ষায় সফলতার প্রত্যয় নিয়ে টেকভিশন আইসিটি অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের উদ্যোগে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) আলমডাঙ্গার সেফ অ্যান্ড সুপার কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ ডাক্তার আবু জাফর। প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এইচএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এটি স্বপ্নপূরণের গুরুত্বপূর্ণ ধাপ। ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সঠিক লক্ষ্যই সফলতার মূল চাবিকাঠি।”

বিশেষ অতিথি ছিলেন আল আরাফা হাসপাতালের নির্বাহী পরিচালক শেখ নুর মোহাম্মদ হোসেন টিপু, সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আরিফ জামিল এবং তহিমা আফরোজ মডেল স্কুলের পরিচালক তহিমা আফরোজ। উপস্থাপনা করেন তহিমা আফরোজ মডেল স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা নান্নু।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। মধ্যাহ্নভোজের পর কুইজ ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।