লগইন
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শ্রীরামপুর গ্রামের পল্লী চিকিৎসক বল্টু নিহত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ মে, ২০২৬ | ০৩:০২ দুপুর ৫০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শ্রীরামপুর গ্রামের পল্লী চিকিৎসক বল্টু নিহত

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক শেখ বখতিয়ার হোসেন বল্টু (৬২) নিহত হয়েছেন। ২৭ মে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রোগী দেখতে যাওয়ার সময় বা‌ড়ি থে‌কে ৫০০ গজ দূ‌রে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ বখতিয়ার হোসেন বল্টু আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর স্কুলপাড়ার মৃত শেখ শফি উদ্দিনের ছেলে। তি‌নি একজন পল্লী চি‌কিৎসক ছি‌লেন। বাইসাইকেল ক‌রেই এলাকায় রোগী চি‌কিৎসা কর‌তেন। পল্লী চি‌কিৎসক হি‌সেবে এলাকার তার প‌রি‌চি‌তি র‌য়ে‌ছে। নিহত বল্টু ডাক্তা‌রের এক ছে‌লে ও এক মে‌য়ে র‌য়ে‌ছে।

জানা গেছে, তিনি বাইসাইকেলযোগে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে মেইন সড়ক পার হ‌য়ে পাশ্বব‌র্তি রেলজগন্নাথপুর এলাকায় রোগী দেখতে যাচ্ছিলেন। আলমডাঙ্গা কু‌ষ্টিয়ার মেইন সড়ক পার হ‌তে গে‌লে পিছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি পিচঢালা সড়কের উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, বল্টু ডাক্তার একজন সৎ, মানবিক ও জনপ্রিয় পল্লী চিকিৎসক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ছিলেন। এছাড়াও তিনি মোটরসাইকেল ব্যবহার করতেন না, সবসময় বাইসাইকেলেই রোগী দেখতে যেতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ চালকের বাড়ি কুষ্টিয়ার বটতৈল এলাকায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষ‌য়ে আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রা‌মে বখ‌তিয়ার হো‌সেন বল্টু না‌মে এক পল্লী চি‌কিৎসক সড়ক দূর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছে। এ বিষয়ে মামলা দায়ের করেছে নিহতের ছেলে শাহরিয়া। পিকআপটি জব্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।