লগইন
আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ: আটক ১৩
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ জুন, ২০২৬ | ০২:১৩ রাত ৪৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ: আটক ১৩

আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে শ্মশানঘাট সংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের জমি জবরদখলের চেষ্টাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামবাসীর প্রতিরোধে ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫টি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর নিয়ে একদল সশস্ত্র বহিরাগত বাঁশবাড়িয়া গ্রামে প্রবেশ করে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তারা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ট্রাক্টর দিয়ে আনন্দ কুমার রাজবংশীসহ স্থানীয় হিন্দু পরিবারের ভোগদখলীয় প্রায় দুই বিঘা জমির ফলন্ত কাঁচা মরিচ ক্ষেত চষে নষ্ট করে দেয়।

খবর পেয়ে গ্রামবাসী একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় পালানোর চেষ্টা করলে চালকসহ ১৩ জনকে আটক করে স্থানীয়রা।

আটককৃতরা হলেন— রুস্তম আলীর ছেলে মাজহারুল ইসলাম (৩২), হায়দার আলীর ছেলে নিশান আলী (২০), মৃত মান্নানের ছেলে হাসান আলী, মঈন উদ্দিনের ছেলে টুটুল মিয়া, রুস্তম আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), দাউদ আলীর ছেলে রকি (২৫), জিয়াউর রহমানের ছেলে সাগর হোসেন (২৫), শহিদুল ইসলামের ছেলে মুন্না (২০), হেলাল উদ্দিনের ছেলে আবির হোসেন (১৮), হান্নানের ছেলে সাব্বির আহম্মেদ (২৫), মনির উদ্দিনের ছেলে অনিক (১৮), শিপন আলীর ছেলে আলিফ হোসেন (১৮)—সকলের বাড়ি গোবিন্দপুর, আলমডাঙ্গা। এছাড়া খলিলের ছেলে ট্রাক্টরচালক হযরত আলী, বাড়ি তত্ত্বিপুর, ঝিনাইদহ।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়। তাদের ব্যবহৃত ৫টি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ব্রিটিশ আমল থেকে রাজবংশী পরিবার শ্মশানঘাট সংলগ্ন প্রায় দুই একর জমি ভোগদখল করে আসছে। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও কয়েকবার দখলচেষ্টার অভিযোগ রয়েছে।

বানী ইসরাঈল জানান, জমি দখল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। আটক ১৩ জনকে আদালতে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।