লগইন
আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ০৭:০০ বিকাল ১৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের চালানো পৃথক মাদকবিরোধী অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) উপজেলার ঘোলদাড়ী বাজারের বারঘরিয়া মোড় ও কুমারী গ্রামের গাংপাড়া সেতু এলাকায় এসব অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার জাহাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে স্বপন আলী (৪২) এবং কুমারী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোছাব আলী মণ্ডলের ছেলে মহসিন আলী মণ্ডল (৫২)।

পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়। বেলা দুইটার দিকে এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বাধীন দল ঘোলদাড়ী বাজারের বারঘরিয়া মোড়ে অভিযান চালিয়ে স্বপন আলীকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

একই দিন রাত ১০টার দিকে এসআই মানিক কুমার শিকদারের নেতৃত্বে অন্য একটি দল কুমারী গ্রামের গাংপাড়া সেতু সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মহসিন আলী মণ্ডলকে গ্রেপ্তার করে। এসময় তার দখল থেকে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া ২০৫ পিস ইয়াবার ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজুর পর সোমবার দুপুরে তাঁদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

২২ মিনিট আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৪ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

৫ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

৬ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৭ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৭ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

১১ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

১১ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

১৩ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।