লগইন
আলমডাঙ্গায় পৃথক অভিযানে মাদক, চুরি ও জুয়া মামলায় গ্রেফতার ৭
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ আগস্ট, ২০২৬ | ০৩:৫৫ দুপুর ৩২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পৃথক অভিযানে মাদক, চুরি ও জুয়া মামলায় গ্রেফতার ৭

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক, মোবাইল ফোন চুরি ও জুয়া খেলার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে‌ছে। এ সময় ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৮৮০ টাকা, একটি মোবাইল ফোন, দুই সেট তাস ও জুয়া খেলার নগদ ৩ হাজার ১০৬ টাকা জব্দ করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক শাওনকে সামারী ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগস্ট) রাতে আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার ও মালামাল জব্দ ক‌রে।

পুলিশ জানায়, এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্সসহ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বটতলা মোড়ে রবজেলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় দুর্লভপুর গ্রামের মৃত কুদরত আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)কে আটক করে। তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮৮০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমিরুলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

অপরদিকে, রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোবিন্দপুর একচেঞ্জপাড়ায় সিরাজুল ইসলামের বাড়ির সামনে মোবাইল ফোন চুরির সময় স্থানীয়রা শাওন (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে এসআই শোভন কুমার কুন্ডু ঘটনাস্থলে গিয়ে শাওনকে হেফাজতে নেন। তার কাছ থেকে পুরাতন কালো রঙের একটি মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইলটির আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা। পরে শাওনকে সামারী ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হয়েছে।

এদিকে, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই রইচ উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ভাংবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—ভাংবাড়ীয়া গ্রামের মৃত মওলা বক্সের ছেলে আসলাম (৪০), টুটুল বিশ্বাসের ছেলে জিহাদ বিশ্বাস (২১), জয়নাল আলীর ছেলে সাইদ ইসলাম (২১), মৃত ইয়াকুব মণ্ডলের ছেলে আলাল উদ্দিন (৩৪) এবং আশাবুল হকের ছেলে আরজু আরাফাত ওরফে আশিক (১৮)।

পুলিশের দাবি, ভাংবাড়ীয়া গ্রামের একটি ভবনের নিচতলার গোডাউনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই সেট তাস, জুয়া খেলার নগদ ৩ হাজার ১০৬ টাকা ও একটি প্লাস্টিকের চট জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে।

আলমডাঙ্গা থানার পুলিশ জানায়, মাদক, চুরি, জুয়াসহ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।