লগইন
আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬ : সামারি ট্রায়ালে দু’জনের তাৎক্ষণিক বিচারের জন্য প্রেরণ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:৩৬ রাত ২৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬ : সামারি ট্রায়ালে দু’জনের তাৎক্ষণিক বিচারের জন্য প্রেরণ

আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ পিচ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে মাদক মামলার তদন্তে সন্দিগ্ধ আরও একজন এবং বিভিন্ন মামলার তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতার দুই মাদক মামলার আসামিকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য প্রেরণ করা হয়।

মঙ্গলার (৮ সেপ্টেম্বর) দিনগত রা‌তে আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সনাতন গ্রামে অভিযান চালান। এ সময় মৃত আসলাম আলীর ছে‌লে সিরাজুল ইসলামের (৫৫) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিচ ট্যাপেন্টাডল ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে হৈদারপুর গ্রামে অভিযান চালিয়ে মুক্তার আলীর বসতঘর থেকে তার ছেলে আকাশ আলীকে (২৪) গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এদিকে এসআই শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে বিশেষ অভিযানে আলমডাঙ্গা থানার ৩ সেপ্টেম্বরের মাদক মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি কেশবপুর গ্রামের মৃত রুহুল আমী‌নের ছে‌লে ইমাদুল হককে (৪২) মুন্সিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল হক, পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এএসআই আনোয়ার হোসেন এবং আলমডাঙ্গা থানার এএসআই আমিনুর রহমান বিভিন্ন মামলার তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন। তারা হলেন—কান্তপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছে‌লে স্বপন আলী (৪৩), চরশ্রীরামপুর গ্রামের মৃত মোশারফ মন্ড‌লের ছে‌লে ডাবলু হক (৪৪) ও গোবিন্দপুর মাঠপাড়ার আদার স্ত্রী জুথী খাতুন (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতার ইমাদুল হককে ৩ সেপ্টেম্বর দায়ের করা মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার সিরাজুল ইসলাম ও আকাশ আলীকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত স্বপন আলী, ডাবলু হক ও জুথী খাতুনকে পরোয়ানামূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩১ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৪৯ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।