সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে নিজ বাড়ি থেকে সুজন আলী নামে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলীর ছেলে সুজন আলী (৩৮) পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। তিনি ৩ সন্তানের জনক। পারিবারিক কলহের জেরে গত জাতীয় নির্বাচনের আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের আরেক পাড়ায় বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সুজন বাড়িতে একাই বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্য, তিনি এক সময় মাদকাসক্ত ছিলেন। বর্তমানে তার কথাবার্তা ছিল আবলতাবল।
সোমবার সকালে বড় ছেলে লিমন তার বাবার খোঁজ নিতে বাড়িতে আসে। বাড়ির প্রধান ফটক ভেতর থেকে বন্ধ থাকায় সে পাশের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ঘরের দরজা খোলা অবস্থায় পিতাকে ডাকতে ডাকতে এগিয়ে গিয়ে দেখতে পায়, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার বাবা ঝুলছেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ কিছুটা গলিত অবস্থায় ছিল, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১২ ঘন্টা আগে