আলমডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ঘিরে নাশকতার প্রস্তুতি : সাবেক ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলুসহ আটক ৭
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ঘিরে নাশকতার প্রস্তুতি : সাবেক ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলুসহ আটক ৭
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নাশকতা ও সহিংসতা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলুসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভাংবাড়ীয়া ঈদগাহ বাজারসংলগ্ন মিনারুলের কাঁচামালের আড়ত থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অবরোধ কর্মসূচিকে ঘিরে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী গোপনে একত্রিত হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। দুপুর ১২টার দিকে ওই আড়তে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু (হাটবোয়ালিয়া), রেজাউল করিম, আসমত উল্লাহ মোল্লা সুজন মেম্বার, আমারত আলী, মিনারুল, লালু (ভাংবাড়ীয়া) এবং আজিজুল হক (ভোগাইল বগাদী)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অবরোধ কর্মসূচির নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের
৭ ঘন্টা আগে
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি
৮ ঘন্টা আগে