লগইন
আলমডাঙ্গায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মঙ্গল প্রার্থনা, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:৩৬ দুপুর ৩৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ধর্ম চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মঙ্গল প্রার্থনা, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান

আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশ-জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (৪ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন। এ সময় ধর্মীয় নানা প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে ভক্তদের অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় শিশু-কিশোরদের মধ্যে ছিল বিশেষ আকর্ষণ। কৃষ্ণ, রাধা, কংস, নন্দরাজ ও বসুদেবসহ বিভিন্ন চরিত্রের সাজে সজ্জিত হয়ে তারা শোভাযাত্রায় অংশ নেয়। তাদের মনোমুগ্ধকর উপস্থিতি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান অল্টু,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক‌্য প‌রিষ‌দের আলমডাঙ্গা উপ‌জেলা শাখার সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা ম‌নিন্দ্রনাথ দত্ত। জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি মহেশ কুমার ভৌতিকা, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক ডা: অমল কুমার বিশ্বাস, উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি পরিমল কুমার ঘোষ কালু, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাধুখাঁ, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব তপন কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আলমডাঙ্গা পৌর শাখার সাধারন সম্পাদক পলাশ কুমার আচার্য্য, পূজা উদযান পরিষদ পৌর শাখার আহবায়ক জয় কুমার বিশ্বাস, সদস্য সচিব তন্ময় কুমার ধর, রথতলা দূর্গামন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সাধারন সম্পাদক অসীম কুমার সাহা, আশ্বিনী প্রামানিক প্রমুখ।।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি পরিমল কুমার ঘোষ কালুর সভাপতিত্বে ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আলমডাঙ্গা পৌর শাখার সাধারন সম্পাদক পলাশ কুমার আচার্য্যর উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের, ৬ জন জিপিএ ৫ প্রাপ্ত, যেমন খুশি তেমন সাজো ও গীতা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।